Headlines

উদয়পুরে গাড়ি চেকিংয়ে উদ্ধার বুলেট, তদন্তে পুলিশ

আগরতলা: উদয়পুরের মহারানী এলাকায় গাড়ি চেকিং করতে গিয়ে পুলিশের হাতে উদ্ধার হল বুলেট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উদয়পুর মহারানী আউটপোস্ট থানার পুলিশ।সূত্রের খবর, উদয়পুর থেকে গন্ডাছড়ার দিকে যাওয়ার পথে পুলিশের গাড়ি চেকিং চলাকালীন বুলেটটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। উদ্ধার হওয়া বুলেটটি কীভাবে এবং কার কাছ থেকে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *