Headlines

পুর নির্বাচনে ভোটার তালিকা ও সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন আশিস সাহার, বিজেপিকে হারানোই লক্ষ্য কংগ্রেসের

এদিকে, আসন্ন পুর নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য বলে স্পষ্ট জানিয়ে দেন আশিস কুমার সাহা। সিপিএমের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, দলীয় স্তরে আলোচনা চলছে। বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে সাংগঠনিক শক্তি অনুযায়ী নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অপশাসন, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, পাহাড়ের পাশাপাশি সমতলেও শাসকদলের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *