Headlines

ন্যূনতম মজুরির দাবিতে স্কুল কম্পিউটার শিক্ষকদের আন্দোলন, গণইস্তফার হুঁশিয়ারি

বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি স্কুলে কম্পিউটার শিক্ষার কার্যকর বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের অধিকার সুরক্ষিত করতে হবে।সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, দাবিগুলি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি সমস্যার সমাধান না হলে আগামী ১০ তারিখের পর গণইস্তফার পথেও হাঁটতে পারেন তাঁরা। তাঁদের এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে স্কুল কম্পিউটার শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *