Headlines

আগরতলা থেকে রাজস্থানে গাঁজা পাচার! এসকে পাড়ায় ধৃত দুই যুবক

লংতরাইভ্যালি: আগরতলা থেকে রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছিল গাঁজা বোঝাই গাড়ি। লংতরাইভ্যালি মহকুমার এসকে পাড়া নাকা পয়েন্টে অভিযান চালিয়ে ওই গাড়ি-সহ রাজস্থানের দুই যুবককে আটক করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িতে করে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। নাকা পয়েন্টে তল্লাশির সময় গাড়িটি আটক করে পুলিশ। গাড়িতে থাকা দুই যুবক রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে।উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ, আনুমানিক বাজারমূল্য এবং ধৃতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এই পাচারকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্তের প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *