প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান)-এর আওতায় আগরতলার লাইট হাউস প্রকল্পের A ও F ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ ইন্ডিয়া (GHTC-India)-এর অধীনে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল।এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য আধুনিক, টেকসই ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা। নতুন নির্মাণ প্রযুক্তির মাধ্যমে তৈরি ফ্ল্যাটগুলি উপভোক্তাদের জন্য উন্নত আবাসনের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।শহরাঞ্চলে আবাসন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থানের ব্যবস্থা করার ক্ষেত্রে আগরতলার লাইট হাউস প্রকল্পের এই নতুন দুই ব্লকের উদ্বোধনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগরতলার লাইট হাউস প্রকল্পে A ও F ব্লকের উদ্বোধন
