Headlines

ধর্মনগরের নয়াপাড়ায় রাস্তার কাজ নিয়ে ক্ষোভ, পিচ তুলে প্রতিবাদ এলাকাবাসীর

ধর্মনগরের নয়াপাড়ায় সড়ক সংস্কারের কাজ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন এলাকাবাসী। অভিযোগের প্রতিবাদে রাস্তার পিচের ঢালাই তুলে ফেলেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে গুণগত মান বজায় রাখা হচ্ছে না। তাঁদের দাবি, কাজের মান নিয়ে প্রশ্ন থাকায় তাঁরা সরেজমিনে পিচের ঢালাই তুলে দেখান।অন্যদিকে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের দাবি, রাস্তার কাজ সঠিকভাবেই করা হয়েছে। ফলে এলাকাবাসীর অভিযোগ এবং ইঞ্জিনিয়ারের বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে মতবিরোধ।তবে রাস্তা সংস্কারের কাজে সত্যিই কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *