দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার হরিনা বাজারে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারের ছাপাই কর্মীরা কাজে এসে ওই ব্যক্তিকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। কে বা কারা, কী কারণে তাঁকে সেখানে বেঁধে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।জনবহুল বাজার এলাকায় এমন ঘটনা সামনে আসতেই স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই ব্যক্তির পরিচয় এবং তাঁকে সেখানে বেঁধে রাখার নেপথ্যের কারণ এখনও অজানা।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
হরিনা বাজারে চাঞ্চল্য, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তি
