আগরতলা: পশ্চিম থানা সংলগ্ন এলাকায় একটি গাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। থানার সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।গাড়িটিতে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনও নাশকতার ঘটনা রয়েছে, তা নিয়ে জল্পনা চলছে।তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত তথ্য এবং পুলিশি তদন্তের অগ্রগতি সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে।
পশ্চিম থানার সামনে গাড়িতে আগুন, নাশকতা নাকি দুর্ঘটনা ঘিরে রহস্য!
