Headlines

প্রবীণদের সম্মান ও মর্যাদার বার্তা, টাউন হলে পালিত বিশ্ব প্রবীণ নাগরিক দিবস

আগরতলা: সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার টাউন হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। প্রবীণ নাগরিকদের অবদান, অভিজ্ঞতা ও মর্যাদাকে স্বীকৃতি জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, দপ্তরের অধিকর্তা এল. হানচল এবং টিসিপিসিআর-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।বন্দেমাতরম সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান। এদিন চারটি পৃথক বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দুর্গাপূজার সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের জন্য আগরতলা শহরের একাধিক ক্লাবকেও সম্মানিত করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রবীণ নাগরিকরা যাতে কোনও ধরনের অসুবিধা বা বঞ্চনার শিকার না হন, সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তবে প্রবীণদের প্রতি যেকোনও ধরনের বঞ্চনা ও অবহেলার বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।তিনি বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান, পরিবারের প্রবীণ সদস্যদের যথাযথ সম্মান ও যত্ন নিশ্চিত করতে হবে। তাঁরা যাতে কোনওভাবেই অবহেলা বা বঞ্চনার শিকার না হন, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা দিয়েই শেষ হয় এদিনের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *