আগরতলা: জিবি বাজার এলাকায় তীব্র যানজটের জেরে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিনের ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বাড়লেও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের উপস্থিতি চোখে পড়ছে না বলে অভিযোগ।এর ফলে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। বিশেষ করে কর্মব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি প্রয়োজন।দ্রুত যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জিবি বাজারে তীব্র যানজট, ট্রাফিক পুলিশের দেখা নেই!
