Headlines

স্বর্ণকমল জুয়েলার্সে KISNA-র ৯ ক্যারেট ডায়মন্ড কালেকশন লঞ্চ, ধনতেরাসে আকর্ষণীয় অফার

আগরতলা, ৩০ অক্টোবর: উৎসবের মরশুমে গয়নাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এল Swarnakamal Jewellers ও KISNA Diamond & Gold Jewellery। দুই সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার আগরতলার কামানচৌমুহনির কাছে একটি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল ৯ ক্যারেট ডায়মন্ড জুয়েলারির নতুন কালেকশন।এই কালেকশনের অন্যতম আকর্ষণ Swarnakamal Jewellers-এর জন্য KISNA-র তৈরি ৩,০০০-এরও বেশি লাইভ ডায়মন্ড জুয়েলারি ডিজাইন। আধুনিক নকশা, আকর্ষণীয় ফিনিশিং এবং বিভিন্ন অনুষ্ঠান ও পছন্দের উপযোগী গয়নার সমাহার থাকছে এই কালেকশনে।অনুষ্ঠানে Swarnakamal Jewellers-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র নাগ আসন্ন দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি, ত্রিপুরার মানুষের দীর্ঘদিনের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।অন্যদিকে, সংস্থার ডিরেক্টর জয় নাগ ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলা ‘DHANTERAS DHANSAMRIDDHI 2026’ উৎসবের বিশেষ অফারগুলি তুলে ধরেন। অফারের মধ্যে রয়েছে সোনার গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড়, ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ ছাড় এবং পুরনো সোনা বদলে সম্পূর্ণ মূল্য পাওয়ার সুবিধা। এছাড়াও মাত্র ২৫ শতাংশ অগ্রিম দিয়ে গয়না বুকিং করে ৪৫ দিন পর্যন্ত সোনার দাম লক করার সুযোগ থাকছে।গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহার, মেগা লাকি ড্র-তে দুটি গাড়ি ও দুটি স্কুটার এবং ডায়মন্ড বাম্পার ড্র-তে ১১টি সোনার আংটি জেতার সুযোগ।সংস্থার আরেক ডিরেক্টর দিবাকর নাগ নতুন কালেকশনের বৈশিষ্ট্য তুলে ধরে জানান, ৩,০০০-এরও বেশি ডিজাইনের মধ্য থেকে গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী ডায়মন্ড জুয়েলারি বেছে নিতে পারবেন।অনুষ্ঠানে উপস্থিত KISNA Diamond & Gold Jewellery-র রিজিওনাল সেলস ম্যানেজার সঞ্জয় পাল এবং স্টেট হেড শিবাশিস চক্রবর্তী জানান, নতুন কালেকশনে আধুনিক ডিজাইন ও উন্নত ফিনিশিংয়ের পাশাপাশি গয়নার খুঁটিনাটির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক এবং কলেজ পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন ডিজাইনের ডায়মন্ড জুয়েলারি নিয়ে উৎসাহ দেখা যায়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ৯ ক্যারেট ডায়মন্ড জুয়েলারি কালেকশন এখন Swarnakamal Jewellers-এর শোরুমগুলিতে পাওয়া যাচ্ছে। ‘Apanar Cheyeo Apan’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ডিজাইন ও গ্রাহক পরিষেবার মাধ্যমে ত্রিপুরার গয়নাপ্রেমীদের কাছে নতুন নতুন কালেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।উল্লেখ্য, DHANTERAS DHANSAMRIDDHI 2026 অফারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলি প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *