Headlines

পুর ও নগর নির্বাচনে বাম প্রার্থীদের সমর্থনে সিপিআই(এম)-এর মিছিল

আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগম-সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে সিপিআই(এম)। নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে এবং তাঁদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে শুক্রবার সিপিআই(এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়।মিছিলে দলের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের পক্ষে জনসমর্থন গড়ে তোলা এবং সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। মিছিলের মধ্য দিয়ে আসন্ন পুর ও নগর নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *