Headlines

টিকিটের নিশ্চয়তা নেই, প্রার্থী তালিকাও প্রকাশিত নয়! ১২ নম্বর ওয়ার্ডে লাড্ডু বিলিয়ে আগাম বিজয়োল্লাস?

স্থানীয় মহলে জল্পনা চলছে, বর্তমান কাউন্সিলর সান্তনা সাহাকে সরিয়ে আসন্ন পুর নির্বাচনে বিজেপির টিকিট পেতে পারেন মৌসুমী মজুমদার। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পাশাপাশি, স্ত্রীকে প্রার্থী করার লক্ষ্যে ঝুটন লস্কর বিভিন্ন মহলে যোগাযোগ ও দৌড়ঝাঁপ চালাচ্ছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।এদিকে, বর্তমান কাউন্সিলর সান্তনা সাহার পরিবর্তে নতুন মুখকে প্রার্থী করার সম্ভাবনা ঘিরেও নানা প্রশ্ন উঠছে। দলের দীর্ঘদিনের কর্মী ও নেতৃত্বের ভূমিকা, সাংগঠনিক সমীকরণ এবং নির্বাচনী যোগ্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন ওয়ার্ডের রাজনৈতিক কর্মী-সমর্থকরা।বিজেপি নেতৃত্বের কাছে এখন বড় প্রশ্ন, প্রার্থী তালিকা প্রকাশের আগেই কোনও সম্ভাব্য প্রার্থীকে ঘিরে এভাবে আগাম প্রচার কতটা দলীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তবে লাড্ডু বিতরণের সঙ্গে প্রার্থী হওয়ার কোনও নিশ্চিত সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।সব মিলিয়ে ১২ নম্বর ওয়ার্ডে এখন আলোচনার কেন্দ্রে মৌসুমী মজুমদার। শেষ পর্যন্ত বিজেপি তাঁকেই প্রার্থী করবে, নাকি বর্তমান কাউন্সিলর সান্তনা সাহার উপরই আস্থা রাখবে, তার উত্তর মিলবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশের পরেই।এখন দেখার, আগাম লাড্ডু বিতরণের উচ্ছ্বাস কি শেষ পর্যন্ত নির্বাচনী টিকিটের মিষ্টি স্বাদ এনে দেয়, নাকি দলীয় সিদ্ধান্তে বদলে যায় ১২ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *