Headlines

৫ জুন থেকে অনির্দিষ্টকালের আসাম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক, চাপে সরকার!

আগরতলা, ৩০ মে: নিজেদের পাঁচ দফা দাবির সমর্থনে আগামী ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি (Tripura Guerrilla Returned Demand Committee)। শুক্রবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের নেতৃত্বরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছেন। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একই ধরনের আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ায় সেই সময় আন্দোলন স্থগিত রাখা হয়েছিল।কিন্তু সংগঠনের অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তাদের দাবিগুলির বাস্তবায়নে কোনও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।নেতৃত্বদের দাবি, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ৫ জুন থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ রেলপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে।এই ঘোষণার ফলে রাজ্যের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *