Headlines

পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ! বোনের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

বামুটিয়া, ৫ জুন: পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক মহিলার উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বামুটিয়া এলাকায়। ঘটনায় থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।অভিযোগ অনুযায়ী, লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার ভোগজোর গ্রামের বাসিন্দা শুক্লা সরকারকে পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তার ভাই ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। সম্প্রতি তাকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।বৃহস্পতিবার শুক্লা সরকার বামুটিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সম্পত্তির ন্যায্য অধিকার চাওয়াতেই তার উপর একাধিকবার হামলা চালানো হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে কয়েকজন আত্মীয় জড়িত রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তার কোনো ধরনের ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর জন্য অভিযুক্তরাই দায়ী থাকবেন।তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *