Headlines

মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ! ৩২ লক্ষ টাকার লেনদেন ঘিরে চাঞ্চল্য

আগরতলা: মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির দুই সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচালয়ের পেছনে অবস্থিত একটি খালি জায়গায় একসময় আগরতলা পুর নিগমের উদ্যোগে কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে গেলে ওই জায়গাটি খালি হয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, এরপর মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি ব্যবসায়ী কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ মিলে ওই সরকারি জায়গা ব্যক্তিগতভাবে বিক্রি করে দেন।অভিযোগে বলা হয়েছে, বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে দুটি ঘর প্রায় ২০ লক্ষ টাকায় বিক্রি করা হয়। এছাড়া আরও একটি দোকানঘর ১২ লক্ষ টাকায় অন্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। ফলে মোট ৩২ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগকারীদের বক্তব্য।বুধবার সেখানে স্থায়ী দালান নির্মাণের কাজ শুরু হতে গেলে বিষয়টি বাজারের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এরপর কেন্দ্রীয় কমিটির সদস্যরা নির্মাণকাজে বাধা দেন এবং ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে ডেকে আনেন।কেন্দ্রীয় কমিটির দাবি, সরকারি জায়গা কীভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হল এবং কোন ভিত্তিতে ক্রেতাদের কাছে মালিকানার কাগজপত্র দেখানো হচ্ছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত তথ্য সামনে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *