Headlines

চুরাইবাড়ি রেললাইনের পাশে যুবকের রহস্যময় মৃত্যু, চাঞ্চল্য উত্তর ত্রিপুরায়

চুরাইবাড়ি, ৮ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার ভোরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ।মৃতের নাম রাজু মিয়া (প্রায় ৩৫) বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা সকালে রেললাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাটি রেল দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *