Headlines

“কণেল চৌমূহনীতে শ্রদ্ধার্ঘ্য: শহীদ বীরশা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস পালন”

মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী শহীদ বীরশা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি, ত্রিপুরা শাখা। বুধবার কণেল চৌমূহনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য-সমর্থক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে শহীদ বীরশা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক লড়াইয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।বক্তারা বলেন, বীরশা মুন্ডা শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ আজও সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।এদিন সংগঠনের পক্ষ থেকে নতুন প্রজন্মের কাছে শহীদ বীরশা মুন্ডার জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানানো হয় এবং তাঁর আত্মত্যাগকে স্মরণ করে সকলকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত সকলে শহীদ বীরশা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *