Headlines

ছিনাইহানী মহাশ্মশানে ‘সুন্দর যাত্রা’র শুভ উদ্বোধন, উন্নয়নের বার্তা বিশিষ্টজনদের

ধর্মীয় ও সামাজিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে ছিনাইহানী মহাশ্মশানে নবনির্মিত ‘সুন্দর যাত্রা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এক আন্তরিক পরিবেশে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপচন্দ এবং ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর দীলিপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অতিথিরা যৌথভাবে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘সুন্দর যাত্রা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বক্তারা বলেন, মহাশ্মশান শুধুমাত্র শেষকৃত্যের স্থান নয়, এটি মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই ধরনের আধুনিক ও মানবিক পরিকাঠামো গড়ে তোলা সময়ের দাবি।তারা আরও জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে মহাশ্মশানের সার্বিক উন্নয়নে আগরতলা পুরনিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। ভবিষ্যতেও নাগরিক পরিষেবা আরও উন্নত করতে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নতুন এই পরিকাঠামো চালু হওয়ায় শোকাহত পরিবারগুলির প্রয়োজনীয় পরিষেবা গ্রহণ অনেকটাই সহজ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *