Headlines

মন্ত্রীর ভাগ্নের ২৫ লক্ষ টাকা লুটের অভিযোগে তোলপাড়! ফটিকরায়ে তদন্তে তপশিলি সংগঠনের নেতৃত্ব

ফটিকরায়, ৯ জুন: মন্ত্রীর ভাগ্নের কাছ থেকে ২৫ লক্ষ টাকা লুটের অভিযোগকে ঘিরে ফটিকরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান তপশিলি জাতি সমন্বয় সমিতি ও মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্ব।তারা অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই করতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে গোটা ঘটনার বিষয়ে স্পষ্টীকরণ দাবি করেন। অভিযোগের পেছনের বাস্তব পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের নেতারা।নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, এত বড় অঙ্কের অর্থ লুটের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।এদিকে, ঘটনাকে কেন্দ্র করে ফটিকরায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কী ব্যাখ্যা দেওয়া হয় এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *