২০২০ সালে কংগ্রেস দলের উদ্যোগে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন রাজভবনের সামনে অনুষ্ঠিত আইন অমান্য আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। ওই সময় আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে রাজ্য পুলিশের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনজীবী পূজন বিশ্বাস, কৈলাশহরের বিধায়ক বিরোধী সিনহা, বর্তমান বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল কুমার ভৌমিক এবং সম্রাট রায়।মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে হাজিরার নির্দেশ জারি হলে অভিযুক্তদের মধ্যে আইনজীবী পূজন বিশ্বাস এবং বিধায়ক বিরোধী সিনহা আদালতে উপস্থিত হন। তবে বাকি দুই অভিযুক্ত সুবল কুমার ভৌমিক ও সম্রাট রায় আদালতে হাজির হননি বলে জানা গেছে।দীর্ঘ ছয় বছর আগে সংঘটিত রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দায়ের হওয়া এই মামলায় আদালত প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
২০২০-এর আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে বিধায়ক বিরোধী সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
