Headlines

মোদীর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের নজিরে বিশালগড়ে বিশেষ পূজার্চনা, সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী হিসেবে একনাগাড়ে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে বিজেপি বিশালগড় মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং দেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত উন্নয়ন, আত্মনির্ভরতা এবং বিশ্বমঞ্চে মর্যাদা বৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে। সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আগামী দিনেও তাঁর নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। পূজার্চনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলেই প্রার্থনায় অংশ নেন।এই কর্মসূচিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয় এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *