১২ তারিখের প্রস্তাবিত বন্ধকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক সেই আবহেই এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন বন্ধের ডাক দেওয়া ATTF ও NLFT-র প্রতিনিধিরা।জানা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনা হয় বলে সূত্রের খবর। যদিও বৈঠকে কী কী বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।তবে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ১২ তারিখের ঘোষিত বন্ধের ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে এখন নজর রাজ্যবাসীর। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।
বন্ধের ডাকের মাঝেই আলোচনার টেবিলে সরকার! বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকে ATTF ও NLFT প্রতিনিধিরা
