Headlines

টাস্ক ফোর্সের অভিযানে আস্তাবল ব্রিজে হুড়োহুড়ি, ফুটপাত ফাঁকা করে পালালেন ব্যবসায়ীরা!

আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের অভিযানের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আস্তাবল ব্রিজ সংলগ্ন এলাকায়। অভিযোগ, টাস্ক ফোর্সের গাড়ি এলাকায় পৌঁছাতেই ফুটপাত দখল করে ব্যবসা চালানো বহু ক্ষুদ্র ব্যবসায়ী তড়িঘড়ি নিজেদের পসরা গুটিয়ে সেখান থেকে সরে যান। মুহূর্তের মধ্যেই ব্যস্ত ফুটপাতের চিত্র বদলে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠছিল। ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। সেই প্রেক্ষিতেই পুর নিগমের টাস্ক ফোর্স নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই বারবার অভিযান চালানো হচ্ছে, যার ফলে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে, সাধারণ মানুষের একাংশ ফুটপাত দখলমুক্ত রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।পুর নিগমের এই অভিযানে আস্তাবল ব্রিজ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *