Headlines

‘এক পেড় মা কে নাম’ বার্তায় নতুননগরে বৃক্ষরোপণ, স্কুলে গিয়ে পরিবেশ রক্ষার ডাক সর্বানন্দ সোনোয়ালের

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে নতুননগর গার্লস এইচ.এস. স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের সঙ্গে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রামটেক, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কর্পোরেটর জগদীশ দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী নতুননগর গার্লস এইচ.এস. স্কুল পরিদর্শন করেন। তিনি স্কুলের বিভিন্ন পরিকাঠামো, শিক্ষাব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বানন্দ সোনোয়াল বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে “এক পেড় মা কে নাম” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হচ্ছে, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়।তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *