স্বর্গীয় সুজয় লস্করের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল দশমী ঘাট এলাকা। প্রয়াত সুজয় লস্করের স্মৃতির উদ্দেশ্যে শ্রম দপ্তরের আধিকারিক বিনয় ভূষণ দাসের উদ্যোগে প্রায় ৪০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই সামাজিক কর্মসূচিতে এলাকার বহু দুঃস্থ মানুষ উপস্থিত হয়ে নতুন বস্ত্র গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বর্গীয় সুজয় লস্করের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর জীবনের অন্যতম আদর্শ ছিল এবং সেই আদর্শকে সামনে রেখেই এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিশিষ্টজন, সমাজসেবী এবং এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন। উপকৃত মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়
স্বর্গীয় সুজয় লস্করের স্মৃতিতে মানবিক উদ্যোগ, ৪০০ দুঃস্থের হাতে বস্ত্র তুলে দিলেন বিনয় ভূষণ দাস
