Headlines

‘রক্তদান মানেই জীবনদান’— বিশ্ব রক্তদাতা দিবসে প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার আহ্বান

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এদিন মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের সম্মানিত করা হয়। তিনি বলেন, একজন মানুষের দেওয়া সামান্য রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সচেতন নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে নিরাপদ রক্তের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে নিয়মিত রক্তদান অত্যন্ত প্রয়োজনীয়। রক্তদানের বিষয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে মানবিক দায়িত্ববোধ থেকে এই মহৎ কাজে অংশ নেওয়ার জন্য যুব সমাজের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।বিশ্ব রক্তদাতা দিবসের এই অনুষ্ঠানে রক্তদাতাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *