Headlines

সাত সকালে তেলিয়ামুড়ায় মর্মান্তিক মৃত্যু! বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

তেলিয়ামুড়া, ১৫ জুন: সাত সকালে ফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো তেলিয়ামুড়া মহকুমায়। বাড়ির বাথরুমে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা লিটন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী (৩০) সোমবার সকালে নিজ বাড়ির বাথরুমে স্নান করতে যান। সেই সময় আচমকাই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বাথরুমের মধ্যেই লুটিয়ে পড়েন।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। মায়ের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর আট বছরের শিশু কন্যা। ছোট্ট শিশুটির কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর এবং গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *