Headlines

“বিশ্রামগঞ্জে শুরু জনকল্যাণ শিবির, এক ছাতার নিচে মিলবে সরকারি পরিষেবা”

বিশ্রামগঞ্জ, ১৫ জুনঃ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির। সোমবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন প্রান্তিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই শিবিরের সূচনা হয়।শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় আবেদনপত্র গ্রহণ, সমস্যার সমাধান এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তথা বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা জানান, তিনদিনব্যাপী এই জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য হলো নাগরিকদের সরকারি পরিষেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তোলা। যাতে সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে বারবার ঘুরতে না হয় এবং এক জায়গা থেকেই প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে তথ্য ও সহায়তা পেতে পারেন।তিনি আরও জানান, শিবির চলাকালীন নাগরিকদের বিভিন্ন সমস্যা ও আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।জনকল্যাণ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সরকারি পরিষেবা আরও সহজলভ্য হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *