ফটিকরায়, ১৭ জুন: জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ২৮ নম্বর আসাম রাইফেলস। ফটিকরায়ের রাধানগরস্থিত ২৮ নম্বর আসাম রাইফেলস ক্যাম্পের উদ্যোগে এলাকার পাঁচজন জনজাতি ছাত্রকে আইটিআই প্রশিক্ষণের জন্য দেরাদুনে পাঠানো হচ্ছে।এই উপলক্ষে বুধবার ক্যাম্প প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ নম্বর আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার Colonel D. S. Chauhan সহ অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্নেল চৌহান বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এই ছাত্ররা শুধু নিজেদের কর্মজীবন গড়ে তুলবে না, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”তিনি আরও জানান, আসাম রাইফেলস সবসময় জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, দক্ষতা বিকাশ এবং আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষামুখী কর্মসূচি অব্যাহত থাকবে।স্থানীয়দের মতে, এই উদ্যোগ জনজাতি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। আসাম রাইফেলসের এই পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জনজাতি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বড় উদ্যোগ, দেরাদুনে আইটিআই প্রশিক্ষণে পাঠাল আসাম রাইফেলস
