রাজ্যে বিজেপির সাংগঠনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। খোয়াই জেলা এবং সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির নতুন সভাপতির নাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দল।প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এক বিবৃতিতে জানান, খোয়াই জেলার নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সমীর দাসকে। পাশাপাশি সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রসেনজিৎ ঘোষকে।দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। নতুন দুই সভাপতির নেতৃত্বে সংশ্লিষ্ট জেলাগুলিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।বৃহস্পতিবার ঘোষিত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহের সঞ্চার হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক সাফল্যের কামনা করেছেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।
বিজেপিতে সাংগঠনিক রদবদল, খোয়াইয়ে সমীর ও সিপাহীজলা দক্ষিণে প্রসেনজিতের হাতে নেতৃত্ব
