আগরতলা, ১৯ জুন:ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আগরতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PMVBRY)-এর আওতায় আগরতলা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ, পরিসংখ্যান, তাঁত ও হস্তশিল্প এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY)-এর বিভিন্ন দিক, কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটির গুরুত্ব এবং কর্মী ও নিয়োগকর্তাদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং EPFO-র ভূমিকা সম্পর্কেও আলোকপাত করা হবে।অনুষ্ঠানে EPFO-র ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পোদ্যোগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আয়োজকদের মতে, এই কর্মসূচি কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“কর্মসংস্থানের নতুন দিগন্ত, আগরতলা টাউন হলে PMVBRY নিয়ে বিশেষ অনুষ্ঠান”
