Headlines

“মানবতার সেবায় TSR জওয়ানরা, কুমারঘাটে স্বেচ্ছায় রক্তদান শিবির”

কুমারঘাট, ১৯ জুন:সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা নিয়ে টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস)-এর ১৫ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার কুমারঘাটের সাইদার বাড়ি এলাকায় অবস্থিত ব্যাটেলিয়নের সদর দপ্তরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরে ব্যাটেলিয়নের বহু জওয়ান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানবকল্যাণে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং জরুরি সময়ে অসংখ্য রোগীর জীবন বাঁচাতে এই রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে টিএসআর জওয়ানদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে সদর দপ্তরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত কর্মকর্তারা রক্তদাতাদের এই মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *