Headlines

জামাই ষষ্ঠীতে বাজারে ভিড় কম, ইলিশেই ভরসা ব্যবসায়ীদের

আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ ও মাংসের বাজারে প্রত্যাশিত ভিড় দেখা গেল না। অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন ধরনের মাছ ও মাংসের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রি আশানুরূপ হয়নি।ব্যবসায়ীদের মতে, ইলিশ মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ এখনও রয়েছে এবং এর চাহিদাও তুলনামূলকভাবে ভালো। বিশেষ করে বাংলাদেশের চাঁদপুরের ইলিশ কিনতে অনেকেই বাজারে আসছেন। তবে রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য দেশি মাছের বিক্রি বেশ কম। একই চিত্র দেখা গেছে মাংসের বাজারেও।ব্যবসায়ীদের একাংশের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ পড়ায় উৎসবের বাজারেও কেনাকাটা সীমিত রয়েছে। ফলে জামাই ষষ্ঠীর মতো গুরুত্বপূর্ণ উৎসবেও বাজারে সেই চিরচেনা উৎসবের আমেজ ও ভিড় লক্ষ্য করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *