আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছর মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ও বিক্রির ধুম দেখা গেলেও এ বছর সেই চিত্র অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের দাবি, চলতি বছরে মল মাস (অধিক মাস) থাকায় উৎসবের কেনাকাটায় প্রভাব পড়েছে এবং মিষ্টির দোকানগুলোতে প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না।শহর ও বিভিন্ন বাজার এলাকার মিষ্টি ব্যবসায়ীরা জানান, জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টি, দই ও বিশেষ প্যাকেজ প্রস্তুত রাখা হলেও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। অন্যান্য বছরের তুলনায় বিক্রি অনেকটাই কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।ব্যবসায়ীদের মতে, মল মাসের কারণে অনেক পরিবার বড় আকারে উৎসব উদযাপন থেকে বিরত থাকছেন। এর পাশাপাশি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবও বাজারে পড়েছে। ফলে জামাই ষষ্ঠীর মতো জনপ্রিয় পারিবারিক উৎসবেও মিষ্টির বাজারে তেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি।তবে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আগামী বছর স্বাভাবিক পরিস্থিতিতে আবারও উৎসবকে কেন্দ্র করে মিষ্টির বাজারে পুরনো চাঙ্গাভাব ফিরে আসবে।
মল মাসের প্রভাবে জামাই ষষ্ঠীতেও মিষ্টির বাজারে মন্দা
