Headlines

শুভ ষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তান ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা

আগরতলা, ২০ জুন: শুভ ষষ্ঠী উপলক্ষে আজ লক্ষ্মীনারায়ণ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে বহু মা তাঁদের সন্তান, জামাই এবং পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যতের কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন।মন্দিরে আগত ভক্তদের অনেকেই জানান, এই বিশেষ তিথিতে তাঁরা পরিবারের কল্যাণের পাশাপাশি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেছেন। তাঁদের বিশ্বাস, ভগবানের আশীর্বাদে পরিবার ও সমাজে সুখ-শান্তি বজায় থাকবে।এদিন মন্দিরের পুরোহিত জানান, এবারের ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুভ তিথিতেই পালিত হচ্ছে এবং এটি মল মাসের অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, বর্তমান সময়ে অনেক মানুষ ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে দূরে সরে অপসংস্কৃতির দিকে ঝুঁকছেন। তবে ভগবানের কৃপায় শুভ ষষ্ঠীর এই পবিত্র তিথি মানুষের জীবনে মঙ্গল ও শুভ বার্তা নিয়ে আসবে।ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনভর মন্দির প্রাঙ্গণে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *