আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন ও রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।র্যালিটি যক্ষা নিবারণী হলের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। যোগব্যায়ামের উপকারিতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।র্যালিতে যোগপ্রেমী, সমাজসেবী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হাতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা শহরবাসীর মধ্যে যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন।শহর পরিক্রমা শেষে র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয়। আয়োজকরা জানান, নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই ধরনের কর্মসূচি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি
