আগরতলা, ২০ জুন: পরকীয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে মিলনচক্র-শ্রীনগর এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অভিযোগকারী কাবেরী সিনহার দাবি, উশৃঙ্খল মণ্ডলের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, একটি গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
পরকীয়া বিতর্কে উত্তেজনা! মিলনচক্র-শ্রীনগরে ভাঙচুর, আহত কয়েকজন
