Headlines

“ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল গবাদিপশুর, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী”

উত্তর চড়িলাম, ২০ জুন: ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে একটি গবাদিপশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চড়িলাম এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি ধানের জমিতে।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই ধানের জমিতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল। অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও তার অপসারণ বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।শনিবার সকালে আরতি বালা দাসের একটি গবাদিপশু জমিতে ঘাস খাওয়ার জন্য গেলে অসাবধানতাবশত ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পশুটির মৃত্যু হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় তারটি পড়ে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলেই এই ক্ষতি হয়েছে।এলাকাবাসীরা অবিলম্বে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরিয়ে জনসাধারণ ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *