Headlines

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবসে ক্রীড়ামন্ত্রীর বার্তা— ‘যোগ হোক সুস্থ জীবনের সঙ্গী’

খোয়াই, ২১ জুন ২০২৬:১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে খোয়াইয়ে এক বর্ণাঢ্য যোগ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের ক্রীড়ামন্ত্রী সুশান্ত দেব। তাঁর উপস্থিতিতে যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে অংশগ্রহণকারীদের মধ্যে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, মহকুমা শাসক রজত পন্থ, মহকুমা পুলিশ আধিকারিক জগদীশ্বর রেড্ডি, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই বিশেষ দিনে ক্রীড়ামন্ত্রী সকলকে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষার এক প্রাচীন বিজ্ঞান। নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা প্রদান করে।”অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সকলের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে ক্রীড়ামন্ত্রী সুস্থ জীবনযাপনের গুরুত্ব এবং যোগচর্চার উপকারিতা তুলে ধরেন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অভ্যাসে পরিণত করা।সফলভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *