Headlines

বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা

রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিজেপির কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কোর কমিটির সদস্যরা।সূত্রের খবর, বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগ আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দল প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের মতে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *