Headlines

দুধ-ডিম উৎপাদন বাড়াতে জোর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক

রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ অধিদপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে এক রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা এবং বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ২০২৬-২৭ অর্থবর্ষে দপ্তরের গৃহীত বিভিন্ন প্রকল্পের দ্রুত ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়াও রাজ্যে দুধ, ডিমসহ প্রাণিজ খাদ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, উৎপাদন বৃদ্ধি, পশুপালকদের আয় বৃদ্ধি এবং প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক মতবিনিময় করা হয়।বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পিত উদ্যোগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাজ্যকে দুধ ও ডিম উৎপাদনে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আগামী দিনেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *