Headlines

এসসি-এসটি শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক চালুর দাবিতে টিএসএফের ৫ ঘণ্টার বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে এসসি ও এসটি সংরক্ষিত শূন্য পদ দ্রুত পূরণ এবং ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। বিক্ষোভস্থলে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসএফ-এর সহ-সভাপতি জন দেববর্মা জানান, দীর্ঘদিন ধরে এসসি ও এসটি সংরক্ষিত বহু পদ শূন্য পড়ে রয়েছে। বিশেষ নিয়োগ অভিযান চালিয়ে দ্রুত সেই পদগুলি পূরণ করার দাবি জানান তিনি। পাশাপাশি ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিও পুনর্ব্যক্ত করেন।তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ দপ্তরের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে, যাতে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলো তুলে ধরা হবে।টিএসএফের দাবি, সংরক্ষিত শূন্য পদ পূরণ এবং ককবরক ভাষার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। এখন সরকারের তরফে এই দাবিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সংগঠন ও সংশ্লিষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *