Headlines

রামনগর বিস্ফোরণ: মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন শুভ্রজিৎ, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আগরতলা: রামনগরের রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ সময় ধরে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েন স্ত্রী রেশমী সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আবেগঘন কণ্ঠে জানান, পরিবারের উপর নেমে এসেছে অপূরণীয় ক্ষতি। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, কীভাবে এই বিস্ফোরণ ঘটল এবং এর জন্য কারা দায়ী, তা দ্রুত প্রকাশ করা উচিত। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।উল্লেখ্য, রামনগরে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় শুভ্রজিৎ চৌধুরীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে নিহতের পরিবারসহ সমগ্র রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *