Headlines

রামনগরে ‘মন কি বাত’ শোনার আয়োজন, উপস্থিত মেয়র-বিধায়ক দীপক মজুমদার

আগরতলা, ২৮ জুন: ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সুপারি বাগানস্থিত দশরথ দেব ভবনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং এলাকার দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।এদিন উপস্থিত সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয়।অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *