Headlines

মধ্য প্রতাপগড়ে তিনদিনব্যাপী নিবিড় পালস পোলিও কর্মসূচি, ৮,৫০০ শিশুকে টিকাদানের লক্ষ্য

আগরতলা, ২৮ জুন: ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনদিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকায় প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ৫৮টি টিকাকরণ কেন্দ্রে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। এছাড়াও, কোনো শিশু কেন্দ্রে উপস্থিত হতে না পারলে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাদান করবেন।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় মোট ২১,৩৩২টি পরিবারের মধ্যে প্রায় ৮,৫০০ শিশুকে এই কর্মসূচির আওতায় পোলিও টিকা প্রদান করা হবে। তিনি সকল অভিভাবকের কাছে শিশুদের নির্ধারিত সময়ে টিকাকরণ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমও অফিসের অধিকর্তা ডা. সুখেন্দ্র নাথ, আইএস সদর প্রজিত সরকার, মধ্য প্রতাপগড়ের এমআইওএস ডা. ডিমান শর্মা-সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পোলিওমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে এই বিশেষ কর্মসূচি সফলভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *