সমাজে নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও নারী পাচারের মতো অপরাধ বন্ধের দাবিতে এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল বাঙালি মহিলা সমাজ।রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি লোকসভা, বিধানসভাসহ বিভিন্ন আইনসভায় নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবি তোলা হয়।এছাড়াও, নতুন জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়া এবং বাংলা ভাষাকে দ্রুপদী (Classical) ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।বিক্ষোভে অংশগ্রহণকারী বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তাঁদের দাবি, নারী নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
নারী সুরক্ষা ও ৫০% সংরক্ষণের দাবিতে পথে বাঙালি মহিলা সমাজ
