Headlines

ড্রাগস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের শপথ, ‘প্রয়াস’ কর্মসূচিতে বিশ্রামগঞ্জ থানার ওসি

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সোমবার চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন কড়ইমুড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ‘প্রয়াস’ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ড্রাগস ও বাল্যবিবাহের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা।এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার উপায়, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, সড়ক নিরাপত্তা এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে শিক্ষার্থীদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচি ভবিষ্যত প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *