Headlines

প্রেমিকের বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার, উত্তেজনা বনকুমারীতে

জম্পুইজলা, ২৯ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা মহকুমার বনকুমারী এলাকায় এক তরুণীর মরদেহ প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকের বাড়িতে তরুণীর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, ঘটনার জেরে তরুণীর মা ক্ষোভে প্রেমিক তথা হবু জামাতার বাড়িতে ভাঙচুর চালান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *