আগরতলা, ২৯ জুন: স্নানযাত্রা উৎসব উপলক্ষে সোমবার আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নেন।ধর্মীয় রীতি-নীতি মেনে দেববিগ্রহের মহাস্নানসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় পরিবেশ, আর দিনভর চলেছে পূজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণ।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে স্নানযাত্রা উৎসব উদযাপিত হওয়ায় ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।রথযাত্রার আগে স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছরের মতো এবারও এই উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
স্নানযাত্রায় জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল, উৎসবের আবহে মুখর আগরতলা
